,

বার্সেলোনার শিরোপা স্বপ্নে ধাক্কা সেভিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : এরনেস্তো ভালভার্দের আরেকটি লিগ শিরোপার পথে বার্সেলোনাকে রেখে যাওয়া পথটা দ্রুতই হারিয়েছেন কিকে সেতিয়েন। তার অধীনে করোনা সংকট মাথায় নিয়ে পুনরায় ফেরা লিগে পয়েন্ট হারিয়েছে বার্সা। সেভিয়ার বিপক্ষে ‍শুক্রবারের ম্যাচে গোল শূন্য সমতা করেছে কাতালানরা। শিরোপার স্বপ্নে খেয়েছে ধাক্কা।

এক ম্যাচ বেশি খেলে এখন মেসিরা রিয়ালের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে আছে। আগামী ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় তুলে নিলে বার্সার সমান পয়েন্ট হবে তাদেরও। বার্সেলোনা অবশ্য গোল ব্যবধানে এখনও লস ব্লাঙ্কোসদের চেয়ে এগিয়ে আছে। সোমবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ভালো করলে সেটাও ধরে ফেলার সুযোগ রিয়ালের সামনে। তবে লিগে ছয়ে থাকা সোসিয়েদাদের বিপক্ষে কাজটা সহজ নয়।

ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে দলের পারফরম্যান্সের দিকে আঙুল তুলেছেন। তার মতে, এবার তাদের লিগ জেতা হবে না। কারণ রিয়াল কোনভাবেই পয়েন্ট হারাবে। বার্সা তাই এবার রিয়ালের পেছনে পড়তে যাচ্ছে। পিকের কিছুটা ইঙ্গিত অবশ্য রেফারিদের দিকেও।

কিন্তু যেদিকে তিনি আঙুল তুলেছেন তার উল্টো হতে পারতো সেভিয়ার বিপক্ষে ম্যাচে। মেসিকে কড়া ট্যাকল করেন ডিয়াগো কার্লোস। এরপরই মেসি রেগে গিয়ে সেভিয়া ফুটবলারের গলা টিপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেন। মেসিকে দেওয়া হয় হলুদ কার্ড। কিন্তু রেফারি লাল কার্ড দিলেও অবাক হওয়ার কিছু থাকতো না।

এছাড়া ঘরের মাঠে সেভিয়া খেলেছেও দারুণ। বার্সা গোলরক্ষককে দারুণ কিছু পরীক্ষা নিয়েছে তারা। দুটি সহজ গোলের সুযোগ হারিয়েছে তারা। সে তুলনায় বার্সা জোরালো আক্রমণ করতে পারেনি। মেসিই যা ভালো খেলেছেন। নিয়েছিলেন দারুণ একটা ফ্রি কিকও। কিন্তু ডি জংয়ের অনুপস্থিতি। ইনজুরি আক্রান্ত সুয়ারেজ এবং নিষ্প্রভ গ্রিজম্যান মিলিয়ে পয়েন্ট হারানোই নিয়তি ছিল বার্সার।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর