,

বেনজেমার জোড়া গোল, শিরোপা দৌড়ে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে রইল রিয়াল।

বৃহস্পতিবার রাতে করিম বেনজেমার জোড়া গোলে ৩-০ গোলে বড় জয় পেয়েছেন তারা।

করোনাকালের মধ্যেই শুরু হওয়া লিগে রিয়াল মাদ্রিদের মাঠে ফেরার পর পারফরম্যান্সের দিকে তাকিয়েছিলেন ফুটবলপ্রেমীরা।

সমর্থকদের হতাশ করেনি জিনেদিনে জিদানের দল।

এদিন স্বাগতিক রিয়ালের সঙ্গে প্রথমার্ধে ভালোই লড়াই চালিয়েছিল ভ্যালেন্সিয়া।

তবে দ্বিতীয়ার্ধে নেমে সেই ধারা আর বজায় রাখতে পারেননি তারা। রিয়াল মাদ্রিদের গোছানো ফুটবলের সামনে কুপোকাত হলো দলটি।

৬১ মিনিটে ইডেন হ্যাজার্ডের পাস থেকে দারুণ এক ফিনিশিং আনেন বেনজেমা।

যা পরাস্ত করে ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে।

এর পর চমক দেখান মার্কো আসেনসিও। ১১ মাস পর ইনজুরি থেকে ফিরেই নিজের জাত চেনান এই স্প্যানিশ তারকা।

৭৪ মিনিটে ভালভার্দেকে তুলে আসেনসিওকে মাঠে নামান জিদান।

এর ৩১ সেকেন্ডের মাথায় মেন্দির ক্রসকে কাজে লাগিয়ে গোল করে বসেন ২৪ বছর বয়সী আসেনসিও।

২ গোল পিছিয়ে থেকে একেবারেই ব্যাকফুটে চলে যায় ভ্যালেন্সিয়া।

সুযোগ হাতছাড়া করেননি বেনজেমা। ফের আঘাত হানেন ভ্যালেন্সিয়ার শিবিরে। ৮৬তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা।

৮৯ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়ার বদলি খেলোয়াড় লি কেং। বাকিটা সময় ১০ জনের ভ্যালেন্সিয়া গোল পরিশোধের চিন্তাই করতে পারেনি।

ফল ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন লস ব্লাঙ্কোসরা।

২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিওনেল মেসির বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর