বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁ হাতে ব্যাটিং করি বলে দলে নেয়া হতো : সাইফউদ্দিন

news-image

স্পোর্টস ডেস্ক : অলরাউন্ডার টাইগার মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটিং ছাড়া আর সবই করেন ডান হাতে।

বোলিং ডান হাতে, ফিল্ডিংয়ে বল ছোড়েন ডান হাতে। ক্রিকেটের পর প্রিয় খেলা ব্যাটমিন্টনও খেলেন ডান হাতে।

আর এমন অদ্ভুত অভ্যাসের কারণে নাকি দলে নেয়া হতো না তাকে।

বৃহস্পতিবার রাতে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভে এসে এ কথাই জানালেন সাইফউদ্দিন।

তিনি বলেন, আমি লিখি ডান হাতে, ব্যাডমিন্টন খেলি ডান হাত দিয়ে। শুধু ওই ব্যাটিংটাই করি বাঁ হাতে। বাকি সব কাজ ডান হাতে করি। আর এ কারণেই ছোটবেলায় খেলায় আমাকে নেয়া হতো না।

তার জন্য বারবার ফিল্ডিং পজিশনের পরিবর্তন করতে হয় বলে তাকে নিতে আগ্রহী হতো না বন্ধুরা।

স্মৃতি রোমন্থন করে সাইফউদ্দিন বলেন, ‘২০০৩ সালের ঘটনা। আমি তখন খুব ছোট। আমার দাদার বাড়িতে থাকি। আমি বাঁ হাতে ব্যাট করতাম বলে পাড়ার বন্ধুরা আমাকে খেলায় নিত না। বলত বাঁ হাতে ফিল্ডারের পজিশন কে চেঞ্জ করবে? হয় তুই ডান হাতে ব্যাট কর, না হয় খেলতে পারবি না।’

তাকে না নেয়ার বাহানায় বন্ধুরা বলত, শুক্রবার বড়দের সঙ্গে খেলিস। সেদিন মানুষ বেশি হয়।

সাইফুদ্দিন বলেন, যদিও অনেক পীড়াপীড়ির পর আমাকে নিত, তখন বোলিং করতে দেয়া হতো না। আমি আমার বন্ধুদের চেয়ে বেশ জোরে বল করতাম। তাই বন্ধুরা বোলিংও করতে দিতে চাইত না।

শুক্রবার বড়দের দলে জায়গা পেলে বাঁ হাতে ব্যাট করার সুযোগ মিলত বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে