,

১২ দিনে শেষ হবে চ্যাম্পিয়ন্স লিগ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা উয়েফে চ্যাম্পিয়ন্স লিগের খেলা ফের মাঠে গড়াবে আগস্টে। পর্তুগালের লিসবনে শেষ আট নিশ্চিত করা দলগুলো নিয়ে টুর্নামেন্টের আদলে শেষ করা হবে আসর।

দুই ভেন্যুতে মাত্র ১২ দিনে আট দলের নকআউট পর্ব শেষ হবে। বুধবার উয়েফার নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ২৩ আগস্ট আসরের ফাইনাল, বেনফিকার হোম গ্রাউন্ড হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

মার্চে চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত হওয়ার আগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের চারটি ম্যাচ বাকি ছিল- ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-চেলসি, জুভেন্তাস-অলিম্পিক লিওঁ ও বার্সেলোনা-নাপোলি।

ফিরতি লেগের এই ম্যাচ চারটি হবে ৭ ও ৮ আগস্ট। এই ম্যাচগুলোর ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। পূর্ব নির্ধারিত ভেন্যু অথবা পর্তুগালেই হতে পারে ম্যাচ চারটি।

এরই মধ্যে শেষ আটের টিকেট নিশ্চিত করেছে পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা ও লাইপজিগ।

সাধারণত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো ডাবল লেগ পদ্ধতির হলেও এবার করোনার কারণে শেষ আটের লড়াই হবে টুর্নামেন্টের আদলে, সিঙ্গেল লেগ পদ্ধতিতে। ১২ আগস্ট শুরু হবে শেষ আটের লড়াই। ২৩ আগস্ট ফাইনাল। অর্থাৎ ১২ দিনেই শেষ হবে তা।

ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগের শেষ আটও অনুষ্ঠিত হবে একই ফরম্যাটে। শেষ ষোলোর বাকি ম্যাচগুলো হবে ৫-৬ আগস্ট। পরের অংশ চ্যাম্পিয়নস লিগের মতোই হবে এক লেগের, তা শুরু হবে ১০ আগস্ট থেকে। জার্মানির বিভিন্ন শহরে হবে ম্যাচগুলো।

এক বছর পিছিয়ে যাওয়া ইউরোপের শীর্ষ ফুটবল আসর ইউরো নিয়েও সিদ্ধান্ত এসেছে। এ বছর ইউরোপের ১২টি শহরে অনুষ্ঠিত হওয়া কথা ছিল ম্যাচগুলো। উয়েফা জানিয়েছে, এ ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বলবৎ থাকবে। ২০২১ সালের ২১ জুন শুরু হবে টুর্নামেন্ট। আর বাছাই পর্বের প্লে অফ ম্যাচগুলো হবে অক্টোবর-নভেম্বরে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর