বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে ফিরেই মডেলদের নিয়ে নেইমারের পার্টি

news-image

স্পোর্টস ডেস্ক : তিন মাস ধরে ব্রাজিলে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। রিও ডি জেনিরোতে বিলাসবহুল বাড়িতে নেইমারের সঙ্গী ছিল তাঁর ছেলে, আর কজন বন্ধু। একদিকে করোনাভাইরাসের কারণে ফ্রান্সে লিগের সমাপ্তি টেনে দেওয়া হয়েছে, তাঁর ক্লাব পিএসজিকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ হবে আগস্টে। সে জন্য ২২ জুন শুরু হবে পিএসজির অনুশীলন। কিন্তু নেইমার প্যারিসে ফিরে এসেছেন গত শনিবারই।

তা হাতে যখন কটা দিন পাওয়া গেছে, তাতে কী করতে পারেন নেইমার? জীবনকে উপভোগের মন্ত্র মেনে চলা ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তা-ই করলেন, যা তাঁর সঙ্গে বেশ যায়। মেতেছেন পার্টিতে!

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি কাটেনি ফ্রান্সে। ধীরে ধীরে অবশ্য লকডাউন আরও শিথিলতর হচ্ছে। এর মধ্যে নেইমার প্যারিসে ফিরতে না ফিরতেই গত রোববার মেতেছেন পার্টিতে। স্প্যানিশ দৈনিক মার্কাসহ ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, সাঁ-ত্রপের সৈকতে ভিক্টোরিয়া’স সিক্রেটের বেশ কয়েকজন মডেলকে নিয়ে পার্টি করেছেন নেইমার।

পার্টিতে সিন্ডি ব্রুনা ও ইজাবেল গুলার্টের মতো বিখ্যাত ভিক্টোরিয়া’স সিক্রেট মডেলরা ছিলেন। যেখানে তাঁর সঙ্গী ছিলেন পিএসজি সতীর্থ মার্কো ভেরাত্তি ও গত ডিসেম্বরে ফুটবল থেকে অবসর নেওয়া সাবেক পিএসজি ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জি।

অনুশীলন শুরু হতে তো আরও কিছুদিন বাকি আছে। এই সময়টাতে সাঁ-ত্রপেতে একটা গলফ ক্লাবে নেইমার থাকছেন বলে জানিয়েছে ইংলিশ দৈনিক ডেইলি মিরর। ওই একই অঞ্চলে কিলিয়ান এমবাপ্পে, অ্যাঙ্গেল ডি মারিয়া, মারকিনিওসসহ নেইমারের আরও কজন সতীর্থও আপাতত সময় উপভোগ করছেন বলে জানিয়েছে মিরর। যে ভের্দে বিচে পার্টিটা হয়েছে, সে জায়গাটা অবশ্য নেইমারের প্রিয়ই। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পরই সেখানে বন্ধুদের নিয়ে গিয়ে পার্টি করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত ১৫ মার্চ ক্লাবের অনুমতি নিয়ে প্যারিস থেকে ব্রাজিলে উড়ে গিয়েছিলেন নেইমার। সেখানে লকডাউনের সময়টা কাটিয়ে গত শনিবার ফিরেছেন। ইএসপিএন জানিয়েছে, রিও ডি জেনিরো থেকে প্যারিসের শার্ল দো গল বিমানবন্দরে নামার পর নেইমার ক্লাবে ফিরে আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। সেখান থেকেই সোজা পার্টিতে!

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে