,

স্ত্রী মন্ডি মুশফিকের চুল কেটে দিলেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাকালে ঘরে বসেই সময় পার করছেন মুশফিকুর রহিম। যদিও একেবারে বসে নেই জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ব্যায়াম করে ফিটনেস ঠিক রাখছেন। পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও দাঁড়াচ্ছেন।

তবে কোভিড-১৯ পরিস্থিতিতে যেহেতু বাইরে যেতে পারছেন না, তাই মুশফিকের চুলের বেহাল দশা। কিন্তু তার এমন অবস্থা দেখে খোদ স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি এগিয়ে এলেন। কেটে দিলেন মুশফিকের চুল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাশাপাশি দুটি ছবি পোস্ট করেন মুশফিক। আর ক্যাপশনে লিখেন, ধন্যবাদ আমার স্ত্রীকে, যে এত সুন্দরভাবে চুল কেটে দিল।

এর আগে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর দলের অন্যতম ফিনিশার ও সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুশফিক। পরে ২০১৮ সালের ৫ই ফেব্রুয়ারিতে এ দম্পতির কোলজুড়ে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর