,

মেসি-ফাতির গোলে জয় পেল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : আনসু ফাতি ও লিওনেল মেসির গোলে একেবারে তলানির দল লেগানেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেল বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে ফাতি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন মেসি।

মঙ্গলবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে পুঁচকে দল লেগানেসকে আতিথেয়তা জানায় বার্সা। তবে স্বাগতিকরা পাঁচ পরিবতর্ন নিয়ে মাঠে নামায় লেগানেস ভালোই দাপুটে শুরু করে। শুরুতেই দুবার বার্সার রক্ষণ কাপিয়ে দেয় সফরকারীরা।

অবশ্য নিজেদের গুছিয়ে নিতে বেশি সময় নেয়নি বার্সা। ইভান রাকিতিচের ৩০তম মিনিটে চমৎকার ক্রসে গোল করতে ব্যর্থ হন অঁতোয়ান গ্রিজমান। কিন্তু ৪২তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জুনিয়র ফিরপোর পাস থেকে গোলটি করেন ফাতি।

দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে গোল করেন মেসি। পেনাল্টি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক। ডি-বক্সে ফাউলের শিকার হওয়ার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

লিগে ২৯ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে বার্সা। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর