,

শ্রীলঙ্কায় যেতে ক্রিকেটাররা শর্ত দিলেন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আদৌ সফরটি হবে কিনা সেটি নিয়ে সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

এখন পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি তারা। তবে আপাতত মাঠে ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তারপরও গুঞ্জন রয়েছে, ২টি শর্ত শতভাগ পূরণ করতে পারলে আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যেতে রাজি জাতীয় ক্রিকেটাররা।

মনটাই জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, আসন্ন শ্রীলঙ্কা সফর ও মাঠে ক্রিকেট ফেরানো নিয়ে অনলাইনে সম্মিলিতভাবে ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এমনটা জানিয়েছেন ক্রিকেটাররা।

তিনি বলেন, ক্রিকেটাররা ২টি শর্ত দিয়েছেন। আর তা হলো- স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা শতভাগ নিশ্চিত করলেই কেবল শ্রীলঙ্কা সফরে যাবেন তারা। এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপরও করোনাকালীন এই সময়ে সফর নিয়ে উদ্বিগ্ন মুশফিক-তামিমরা।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর