,

বর্ণবাদকে না বলুন: মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার পর যুক্তরাষ্ট্রের মিনেপোলিস থেকে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই আন্দোলনে শামিল হলেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমও।

বর্ণবাদকে ঘৃণা করে রবিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে টুইট করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। তাতে মুশফিক লিখেছেন- “আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।” এই পোস্টের সঙ্গে- ইংরেজিতে লেখা “আই হেইট রেসিজম। সে নো টু রেসিজম।” প্ল্যাকার্ড হাতে একটি ছবিও পোস্ট করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

উল্লেখ্য, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ এক যুবককে গলায় হাঁটু চাপা দিয়ে দম বন্ধ করে হত্যা করে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ।

সময়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়েছে সে আন্দোলন। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’, ‘আই কান্ট ব্রিথ’ ধ্বনিতে ফেটে পড়ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডার নগরগুলোও।

বর্ণবৈষম্য বিরোধী এই আন্দোলনে এরই মধ্যে সমর্থন জানিয়েছেন ক্রিস গেইল, ড্যারেন সামিসহ অনেক ক্রিকেটার। আওয়াজ তুলেছেন অনেক ফুটবলারাও।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি