বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই রত্নের কারণে আমি সবচেয়ে সৌভাগ্যবান : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : নিজের দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর থেকে করোনাভাইরাসের কারণে আটকা পড়ে গেছেন সেখানেই।

তবে করোনার কারণে সেখানে আটকা পড়লেও, রয়েছেন নিজের পরিবারের সঙ্গেই। যার ফলে সময়টা দারুণভাবেই কেটে যাচ্ছে সাকিবের। যা বোঝা যায় সাকিবের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলগুলোতে চোখ রাখলেই।

গত ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেছে সাকিবের দ্বিতীয় কন্যা ইররাম হাসান। বড় মেয়ে আলায়না হাসান এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে মিলে ছোট মেয়ের দেখভাল করেই কেটে যায় সাকিবের সময়। দুই কন্যাকে একসঙ্গে আগলে রাখার বেশ কয়েকটি ছবিও সাকিব পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তেমনই আজ (শনিবার) দুপুরে দুই কন্যাকে দুই কোলে নেয়া একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে সাকিব লিখেছেন, ‘এ দুই মূল্যবান রত্নের কারণে আমি এখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমি আজকে যেমন, তা ওদেরই কল্যাণে।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে