,

আফ্রিদির জন্য দোয়া চাইলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির দ্রুত সুস্থতা জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুশফিকুর রহিম।

এক টুইট বার্তায় বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এভাবে লিখেন, ‘আমার ভাইয়ের জন্য আপনারা প্লিজ প্রার্থনা করুন। তিনি কভিড-১৯ পজিটিভ হয়েছেন।’

শনিবার আফ্রিদি নিজেই জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটারে করা পোস্টে তিনি লিখেন- ‘বৃহস্পতিবার থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না; শরীর খুব ব্যথা হচ্ছিল। আমি (করোনাভাইরাস) টেস্ট করাই এবং দুর্ভাগ্যক্রমে আমার কভিড টেস্টের ফল পজিটিভ এসেছে। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া চাই, ইনশা আল্লাহ।’

এদিকে শনিবার বিকেলে করা টুইটে মুশফিক লিখেছেন, ‘আপনার খবরটা জেনে খুবই খারাপ লাগছে ভাই… আল্লাহ আপনাকে দ্রুত সারিয়ে তুলুন। আমার ভাইয়ের জন্য আপনারা প্লিজ প্রার্থনা করুন। তিনি কভিড-১৯ পজিটিভ হয়েছেন। আশা করি আপনি ঠিক হয়ে যাবেন।’

কিছুদিন আগে করোনায় অসহায়দের সাহায্যার্থে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। নিলাম প্রক্রিয়ায় বেশ ঝামেলা পোহাতে হয়েছিল তাকে। অনেক ‘ভুয়া কল’ আসছিল।

শেষ পর্যন্ত মুশফিককে উদ্ধার করেছিলেন আফ্রিদি। নিলামে বাংলাদেশের সাবেক অধিনায়কের ব্যাটটি কিনে নেয় আফ্রিদির ফাউন্ডেশন।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি