,

শামসুর রহমান মিরপুরে একাকী অনুশীলন করলেন

news-image

স্পোর্টস ডেস্ক : মহামারী করোনার কারণে তিন মাস ধরে ঘরবন্দি হয়ে থাকায় আউটডোর অনুশীলনে নেই জাতীয় দলের ক্রিকেটাররা।

ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখেই মাঠে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন বলে গাইডলাইন দিয়েছে বিসিবি।

যদিও ক্রিকেটারদের মাঠের অনুশীলনে নিরুৎসাহী করছে বোর্ড।

সেই অনুমতির পরই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল ক্রিকেটার শামসুর রহমান শুভকে। স্বাস্থ্যবিধি মেনে ফিটনেস অনুশীলন করেছেন তিনি।

মুশফিক-তামিমদের মতো বাসায় অনুশীলনের সুযোগ না থাকায় তিনি মাঠে এসেছেন বলে জানান শামসুর রহমান।

তিনি বলেন, আমার বাসায় প্র্যাকটিসের সুযোগ-সুবিধা তেমন একটা নেই। তাই স্টেডিয়ামে গিয়েছি। এতে আমারই ভালো হয়েছে। কারণ দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী থাকায় কেউ এখন মাঠে আসে না। তাই একা একা যতটা পারা যায় অনুশীলন করি। যে ধরনের কাজগুলো করি তাতে সাপোর্ট স্টাফের সহযোগিতা লাগে না। কারও সংস্পর্শেও যাই না।

ফিটনেস ধরে রাখতে মোহাম্মদ সাইফউদ্দিন নোয়াখালীতে একা একা নেটে বোলিং করেছেন। ফিটনেস বাড়াতে তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ঘর থেকে বেরিয়ে গুলশানের বাসার সামনের সড়কে দৌড় দিয়ে শরীর ঠিক করেছেন। এদিকে নারায়ণগঞ্জে মাঠে অনুশীলন করছেন রনি তালুকদার।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি