রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি ক্রিকেটাররা করোনার সঙ্গে লড়তে প্রস্তুত!

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের ভয়াবহতাকে সঙ্গী করেই বেঁচে থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন এমনটাই বলছেন। পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল হকও বললেন প্রায় একই কথা। বললেন, করোনা মোকাবেলায় তার দলের খেলোয়াড়রা অন্য যে কারও চেয়ে বেশি শক্তিশালী। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত।

আগামী আগস্টে তিন ম্যাচের টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেই সফরের জন্য ২৯ সদস্যের স্কোয়াড এবং সঙ্গে ১৪ সদস্যের কর্মকর্তার নামের তালিকা প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ হচ্ছে ইংল্যান্ড। ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। সেখানেই খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সুতরাং, দেশটির ক্রিকেটারদের কেমন মানসিক শক্তি সম্পন্ন হতে হবে, সেটা বলাই বাহূল্য।

পাকিস্তান কোচ মিসবাহ-উল হক বলেন, ইংল্যান্ড সফরে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো এবং সেফটি প্রটোকল মেনে চলাটা হবে খুব কঠিন। তবুও পাকিস্তানি ক্রিকেটাররা মানসিকভাবে খুব শক্তিশালি রয়েছে। তারা এর সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মিসবাহ-উল হক বলেন, ‘এটা হচ্ছে একটা অনাকাংখিত পরিস্থিতি। এই সফরে প্রটোকল অবশ্যই ভিন্ন। কারণ বর্তমান বৈশ্বিক পরিস্থিতি। এটা আমাদের খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য কঠিন এক পরিস্থিতি। তবে আমাদেরকে অবশ্যই এই পরিস্থিতি মানিয়ে নিতে হবে।’

ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দল ডাক্তার সোহেল সেলিম নামে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞকেও নিয়োগ দিয়েছে। কোচ মিসবাহ বলেন, ‘আমি এবং ডাক্তার সোহেল সেলিম এই সফরে খেলোয়াড়দের সঙ্গে সবচেয়ে বেশি সংস্পর্শে আসবো। সুতরাং, সবাই পরিস্থিতি অনুধাবন করবে এবং সে অনুযায়ী চলাচল করবে, এটাই হচ্ছে আমাদের নির্দেশনা।’

যে কোনো পরিস্থিতির জন্য খেলোয়াড়দের প্রস্তুত রাখা হচ্ছে বলেও জানান মিসবাহ। তিনি বলেন, ‘আমরা যে কোনো পরিস্থিতির জন্যই খেলোয়াড়দের প্রস্তুত রেখেছি। যেমন ছোট কোনো উপসর্গ দেখা দিলেও যেন আমরা সঙ্গে সঙ্গে টেস্ট করতে পারি। এছাড়া চার সপ্তাহ আইসোলেশনে থেকে অনুশীলন, ১৪ দিনের কোয়ারেন্টাইন, দর্শকছাড়া স্টেডিয়ামে খেলতে নামা- সব কিছুর সঙ্গেই আমাদের খাপ খাইয়ে নিতে হবে।’

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু