রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ফুটবলের ট্রিপল হ্যাটট্রিকম্যান ময়না আর নেই

news-image

স্পোর্টস ডেস্ক : সাবেক ফুটবলার ওয়াহিদুজ্জামান ময়না শুক্রবার ভোররাতে ইন্তেকাল করেছেন। ১০-১২ দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একটু সুস্থ হয়ে তার আরামবাগস্থ বাসায়ও ফিরেছিলেন। কিন্তু শুক্রবার রাতে চলেই গেলেন চির বিদায় নিয়ে।

ফুটবলার ময়নার ঢাকার ফুটবলে আছে অনন্য এক রেকর্ড। তিনিই ঢাকার ফুটবলের একমাত্র ট্রিপল হ্যাটট্রিকম্যান- এটা নিশ্চিত করে বলেছেন তারই সঙ্গে খেলা বাফুফের সাবেক সদস্য ও আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ আলমগীর।

‘১৯৭৫ সালে আউটার স্টেডিয়ামের ২ নম্বর মাঠে দ্বিতীয় বিভাগ লিগের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ৯-০ গোলে জিতেছিল বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ৯ গোলই করেছিলেন ওয়াহিদুজ্জামান ময়না। আমি নিশ্চিত করেই বলছি ঢাকার ফুটবলে আর কেউ এক ম্যাচে ৯ গোল করতে পারেননি। আমি নিজেও ওই ম্যাচে খেলেছিলাম। আমরা এক সঙ্গে ১২ বছরের মতো খেলেছি। ময়না পরে বিআরটিসিতে চাকরি নিয়ে ওই ক্লাবে খেলেছেন’- বলেছেন গোলাম মোহাম্মদ আলমগীর।

মৃত্যুর আগ পর্যন্ত ওয়াহিদুজ্জামান ময়না ছিলেন আরামবাগ ক্রীড়া সংঘের সদস্য। ফুটবল খেলা ছেড়ে ফুটবলের সংগঠক হিসেবেই কাজ করছিলেন। সামাজিক অনেক কাজের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন ময়না। তিনি দীর্ঘদিন ছিলেন আরামবাগের মতিঝিলস্থ-ঝিলপাড় জামে মসজিদ ম্যানেজমেন্টে। সর্বশেষ ছিলেন কমিটির চেয়ারম্যান । তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আরামবাগ মতিঝিলে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু