,

বিসিবি বললে শ্রীলংকায় যাবে ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক : মহামারী করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে শ্রীলংকা সফরে যেতে আগ্রহী নন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, বিসিবি যদি যেতে বলে, যাব। বিসিবি যদি সফরটা না করে, তাহলে তো যাওয়ার প্রশ্নই নেই।

আগামী মাসে শ্রীলংকা সফর যাওয়া প্রসঙ্গে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সফরের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার আগে আমার কিছু বলা ঠিক হবে না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে না গিয়ে অনেক কথা শুনতে হয়েছে মুশফিকুর রহিমকে। যে কারণে শ্রীলংকা সফর নিয়ে জোরাজুরি করতে জান না জাতীয় দলের এ তারকা ক্রিকেটার।

শ্রীলংকা সফরে যাওয়া প্রসঙ্গে মুশফিক বলেছেন, সফরে যাওয়ার ব্যাপারে দলের অধিনায়ক, কোচ কিংবা বিসিবির নীতিনির্ধারকেরা ভালো উত্তর দিতে পারবেন।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, শ্রীলংকা সফরের সিদ্ধান্ত নেয়া পুরোপুরি ক্রিকেট বোর্ডের ব্যাপার। পরিস্থিতির উন্নতি হলে সফর গেলে ভালো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি