রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসজি ছাড়ছেন সিলভা

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের গ্রীষ্মকালীন দল-বদলে পিএসজি ছাড়তে যাচ্ছেন ক্লাবটির অধিনায়ক থিয়াগো সিলভা। ক্লাবটির সঙ্গে আট মৌসুম ধরে খেলে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা সেন্টার-ব্যাক।

ফ্রান্সের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে শেষ হতে যাওয়া চুক্তির পর ৩৫ বছর বয়সী সিলভাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না। এই সিদ্ধান্তের কথা পিএসজির ক্রীড়া বিষয়ক পরিচালক লিওনার্দো সিলভাকে জানিয়েও দিয়েছেন।

করোনাভাইরাসের মহামারির কারণে লিগ ওয়ানের চলতি মৌসুমের বাকি খেলা ছাড়াই মৌসুম শেষ করে দেওয়া হয়েছে। তাতে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও ২০ কোটি ইউরোর বেশি ক্ষতির মুখে পড়েছে ক্লাবটি। তাই খরচ কমানোর উপায় খুঁজছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন সিলভা। রক্ষণভাগের এই খেলোয়াড় প্যারিসের ক্লাবটি ছেড়ে ব্রাজিলের ফ্লামিনেনসে নাম লেখাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার ক্লাবটির জার্সি পায়ে ছবি তুলতেও দেখা গেছে সিলভাকে। জার্সিটির পেছনে নিজের নামও ছিল।

পিএসজির হয়ে সিলভার ক্যারিয়ার সাফল্যে মোড়ানো। আট মৌসুমের মধ্যে সাতবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা। চারবার জেতেন ফরাশি কাপ এবং পাঁচবার জেতেন ফরাসি লিগ কাপ শিরোপা।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু