রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বর্ণবিদ্বেষের শিকার নিয়ে যা বললেন ড্যারেন সামি

news-image

স্পোর্টস ডেস্ক : সারা বিশ্বের বিভিন্ন প্রান্তেই হয়তো বর্ণবিদ্বেষের শিকার কৃষ্ণাঙ্গরা। মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশি হেফাজতে মৃত্যুর পর একের পর এক কাণ্ড বেরিয়ে আসছে। বর্ণবাদ আসলে যে বিশ্বব্যপী একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ক্রীড়াজগতেও একের পর এক তারকা মুখ খুলছেন। জানাচ্ছেন, কোথায়, কীভাবে তারা বর্ণবাদের শিকার হয়েছেন। আর এবার মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন সামি। তিনি জানিয়েছেন, ভারতে আইপিএল খেলতে এসে তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। ফ্লয়েডের মৃত্যু যেন আরও অনেক গোপন কথা এবার প্রকাশ্যে আনবে।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক সামি জানিয়েছেন, আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় তাকে সতীর্থদের অনেকেই কালু বলে ডাকতেন। তবে সেই সময় তিনি এই নামের অর্থ বুঝতে পারতেন না। তাই তখন তিনি এই নিয়ে তেমন প্রতিবাদ করেননি। সতীর্থদের মধ্যে অনেকের কাছে তিনি কালু বলেই পরিচিত ছিলেন।

সামি জানিয়েছেন, তিনি পরবর্তীকালে জানতে পারেন, নেহাত তার গায়ের রঙের জন্যই তাকে ওই নামে ডাকতেন সতীর্থরা। সামি জানিয়েছেন শুধু তাকেই নয়, সতীর্থ শ্রীলঙ্কার ক্রিকেটার থিসারা পেরেরাকেও কালু বলে ডাকতেন টিমের অনেকে। সেই সময় পেরেরাও বুঝতে পারতেন না, কেন তাকে কালু বলে ডাকা হয়!

গত সপ্তাহে সামি আইসিসির দৃষ্টি আকর্ষণ করতে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “আমাদের মতো মানুষদের সঙ্গে দিনের পর দিন সামাজিক অবিচার হচ্ছে। সেটা কি আইসিসি বা অন্য ক্রিকেট বোর্ড দেখতে পাচ্ছে না! শুধু আমেরিকাতেই কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার হচ্ছে না। সারা দুনিয়ায় হচ্ছে। এখন আর চুপ করে থাকার সময় নয়। সবার এই নিয়ে প্রতিবাদ করার সময় এসেছে।”

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু