,

অনুশীলন শুরুর পরিকল্পনা করছে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে মঙ্গলবার। অনুশীলনে ফিরেছে ইংলিশরা। জুলাইয়ের ৮ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হবে এই সিরিজ। অনুশীলনে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা।

লঙ্কানরা ১৩ সদস্যের দল নিয়ে অনুশীলন শুরু করেছে ভারতের সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে। তবে ভারত এখনো সবুজ সংকেত দেয়নি। এই সিরিজের পরেই আছে বাংলাদেশের সঙ্গে সিরিজ।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কোনো সংকেত পাওয়া না গেলেও দেশটির ক্রিকেট বোর্ড পরিকল্পনা সাজাচ্ছে দ্রুতই অনুশীলন শুরুর। সব ঠিক থাকলে চলতি জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে অনুশীলন।

এনিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, মেডিক্যাল বোর্ড থেকে ১০০ ভাগ নিশ্চয়তা পেলেই আমরা অনুশীলনে নামতে পারব। এর আগে না। তবে বিভিন্ন রাজ্যের দিকেও নজর রাখছি আমরা। অবস্থা বুঝেই ব্যবস্থা নিবে বোর্ড।

এদিকে আইপিএল স্থগিত হয়ে আছে করোনাভাইরাসের প্রকোপের কারণে। দেশজুড়ে লক-ডাউন পরিস্থিতি বিদ্যমান রয়েছে এখনও।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডও তাকিয়ে আইসিসির দিকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি পিছিয়ে যায় তবে আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হতে পারে ওই সময়ে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি