,

আকাশ চোপড়ার একাদশেও সাকিব

news-image

স্পোটস ডেস্ক : বাংলাদেশের তারকা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া বিশ্ব সেরা একাদশ দাঁড় করানো যে কারো জন্যই কঠিন। ইংল্যান্ড বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পান সাকিব। ক্রিকবাজ, ইএসপিএনের সেরা একাদশেও জায়গা পান সাকিব। ক’দিন আগে ইয়ান বিশপ তার দশক সেরা ওয়ানডে একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে রাখেন সাকিবকে।

এবার আকাশ চোপড়া তার বর্তমানের সেরা ওয়ানডে একাদশও সাজালেন সাকিব আল হাসানকে রেখে। আকাশ চোপড়ার দলের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মরগান। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে তার দলে আছেন বেন স্টোকস। সঙ্গে আরও তিনজন পেসার রেখেছেন তিনি।

তবে অবাক করার ব্যাপার হলো ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি ককের মতো ওপেনার পাত্তা পাননি তার দলে। রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে তিনি বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ শেই হোপকে। উইকেটরক্ষক তিনিই। এছাড়া পেস আক্রমণে ‍বুমরাহ-রাবাদকে ছাপিয়ে ভারতের মোহাম্মদ শামিকে বেশি পছন্দ হয়েছে তার।

আকাশ চোপড়ার বর্তমানের সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, শেই হোপ, বিরাট কোহলি, রস টেইলর, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, মিশেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন (বাবর আজম দ্বাদশ ম্যান)।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি