,

রংপুরে মৎস্য খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় গভীর রাতে মৎস্য খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পষ্টে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবাব রাত ১২ টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্ব পরান গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী সুজন মিয়া (২৩) রাতে তাদের বাড়ির পাশে মৎস্য খামারে মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আজ মঙ্গলবার সকালে আজিজার রহমানের স্ত্রী কোহিনূর বেগম তাদের খুজতে গিয়ে বাবা -ছেলের লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার দেন।
পরে এলাকাবাসী ও নিহতের জামাতা আমিনুল ইসলাম লাশ উদ্ধার করতে গিয়ে জামাতাও বিদ্যুৎ স্পষ্ট হয়ে আহত হন।

জামাতা আমিনুল ইসলামকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ওসি রেজাউল করিম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য