,

আইপিএল খেলতে আগ্রহী স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ কি হবে? এতদিন এ নিয়ে নানা শঙ্কা থাকলেও আয়োজক অস্ট্রেলিয়া আশার কথাই শোনাচ্ছিল। তবে এখন তারাও সুর পাল্টেছে। তাতে বিশ্বকাপ নিয়ে বড় প্রশ্নই তৈরি হয়েছে।

যদি সত্যিই স্থগিত হয়ে যায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, তবে ওই সময় আইপিএল খেলতে আগ্রহের কথা জানালেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও আইপিএল দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ।

নিউ সাউথ ওয়েলস দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন স্মিথ। সেখানেই সময়ের অন্যতম সেরা ব্যাটার বলেন, ‘আমার মনে হয় আপনি যখন আপনার দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন, সেটা ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, অবশ্যই আমি এটিকেই প্রাধান্য দেব। কিন্তু যদি এটা না হয়, তবে আইপিএল হতে পারে। ঘরোয়া টুর্নামেন্ট হলেও আইপিএল অসাধারণ একটি আসর।’

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপ। আইসিসির সব শেষ সভায় বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তের কথা ছিল। তবে ১০ জুন পর্যন্ত সেটি স্থগিত করা হয়েছে।

এদিকে মার্চে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রয়েছে। বিশ্বকাপ না হলে সেই সময় আইপিএল আয়োজনে আগ্রহী বিসিসিআই।

তবে ওই সময় অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থাকবে। স্মিথ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট মিস দিয়ে হলেও আইপিএলে খেলতে রাজি।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি