রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শামি-হাসিনের টপলেস

news-image

স্পোর্টস ডেস্ক : ফের খবরের শিরোনামে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। এর আগে পারিবারিক হিংসা, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, ম্যাচ ফিক্সিং নিয়ে শামির বিরুদ্ধে তোপ দাগিয়েছেন হাসিন। যদিও সেই অভিযোগ এখনো বিচারাধীন। তবে এবার নতুন করে বোমা ফাটালেন শামির স্ত্রী হাসিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বোল্ড ছবি পোস্ট করলেন তিনি। তার সাথে ছবিতে দেখা যাচ্ছে ক্রিকেটার শামিকেও।

দেখেই বোঝা যাচ্ছে ছবিটি অনেক পুরনো। ছবিতে শামি এবং হাসিন দুজনেই প্রায় পোশাক ছাড়া। অন্তরঙ্গ মুহূর্তের ছবি। ছবিটি পোস্ট করে হাসিন লিখেছেন ‘‌স্বয়ংসিদ্ধা’‌। ক্যাপশনের মধ্যে দিয়ে শামিকে নিয়ে তিনি লিখেছেন, কাল তুমি কিছুই ছিলে না তাই আমি পবিত্র ছিলাম। আজ তুমি কিছু হয়ে গিয়েছো, তাই আমি অপবিত্র হয়ে গিয়েছি। মিথ্যার বোরখা দিয়ে সত্যিটাকে ঢেকে ফেলা যায় না। কুমিরের কান্না খুব কমদিনই বাঁচাতে পারবে।

ছবি পোস্টের সঙ্গে স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ছবির সঙ্গে মোহম্মদ শামিকে, শামি আহমেদ বলে পরিচয় দিয়েছেন হাসিন। এই নাম নিয়ে একসময় বিতর্কে জড়িয়ে ছিলেন শামি।

কয়েক বছর ধরেই শামি এবং হাসিনের মামলা আদালত বিচারাধীন। বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকা নিয়ে ক্রিকেটার শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন জাহান। স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে পুলিশে মামলাও দায়ের করেন স্ত্রী হাসিন জাহান। লালবাজারে পুলিশের মুখোমুখি হতে হয়েছিল শামিকে। তারপর থেকেই কলকাতার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে থাকেন হাসিন। উত্তরপ্রদেশে নিজের বাড়িতে থাকেন ক্রিকেটার মোহাম্মদ শামি। একসময় বিতর্কে জড়িয়ে অনেকদিন ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল ভারতীয় এই তারকা বোলারকে। ক্রিকেট মাঠে ফিরে এসে নিজেকে প্রমাণ করেছেন শামি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবি পোস্ট করেন হাসিন। সেখানে বোল্ড ফটোশ্যুটের ছবিও পোস্ট করেছিলেন কয়েক মাস আগে। তবে এবার যে ছবি পোস্ট করলেন, তাতে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে গেছে। অনেকেই এরকম ছবি পোস্ট করতে বারণ করেছেন হাসিনকে। তবে সেই নিয়ে কোনও উত্তর দেননি হাসিন জাহান। এরকম ছবি পোস্ট করার কারণও স্পষ্ট করে জানাননি তিনি।

এদিকে লকডাউনে উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই রয়েছেন শামি। ফিজিক্যাল ফিটনেস করার পাশাপাশি টিকটক ভিডিওতে নিজেকে ব্যস্ত রাখেন। কখনও ছবি আঁকা কখনও আবার ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যস্ত থাকেন শামি। হাসিনের এই ছবি পোস্টের পর ফের একবার আলোচনায় উঠে এল ক্রিকেটার দম্পতির সম্পর্কের কথা।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু