,

তামিম ইকবাল বিশ্ব খাদ্য সংস্থার শুভেচ্ছাদূত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ওপেনার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিশ্ব খাদ্য সংস্থা বা ওয়াল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন। তামিমকে তাদের পরিবারের সঙ্গে পেয়ে বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ও পরিচালক রিচার্ড রেগান উচ্ছ্বসিত বলে জানান।

তামিমও ডব্লিউএফপির সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন, ‘বাংলাদেশসহ বিশ্বজুড়ে ক্ষুধাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে ডব্লিউএফপি লড়াই করে যাচ্ছে। তাদের শুভেচ্ছাদূত হিসেবে বিবেচিত হয়ে আমি সম্মানিত।’

তামিম জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার খুবই ভালো। কিন্তু গ্রামীণ পর্যায়ে দরিদ্রতা এখনও রয়ে গেছে। কভিড-১৯ তাদের জীবন-জীবিকা আরও কঠিন করে তুলেছে। আমি খাদ্য সংস্থার এই লড়াইয়ে যুক্ত হয়ে ওইসব মানুষের সহায়তায় পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।’

তামিম ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কাজ করা ডব্লিউএফপির সঙ্গে যুক্ত হয়ে সংস্থাটি কিভাবে ক্ষুধা নিরাময় কর্মসূচি গ্রহণ করে তা জানতে পারবেন। এছাড়া দেশের ৬৪ জেলার মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজ করবেন।

খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রেগান বলেন, ‘সুদক্ষ একজন ক্রীড়াবিদ হিসেবে তামিমকে দেশের এবং দেশের বাইরের অসংখ্য মানুষ ভালোবাসে। শুধু জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা নয় তামিম তার নীতি এবং মানবিক চেতনার জন্যও সবার প্রিয়। ডব্লিউএফপি পরিবারে তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’ সংবাদ বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি