,

বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম সন্তানের বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তার হবু স্ত্রী সার্বিয়ার মেয়ে, বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। ইনস্টাগ্রামে হবু স্ত্রীর বেবি বাম্প দেখিয়ে এই খবর নিজেই দিয়েছেন পান্ডিয়া।

আজ রোববার বিকেলে ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, ‘নাতাশা ও আমি জীবনে একসঙ্গে চলেছি। এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে। আমরা দুজনেই এক নতুন জীবন আসার অপেক্ষায় খুবই উচ্ছ্বসিত। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।’

চলতি বছরের প্রথম দিন নাতাশাকে নিয়ে ছবি শেয়ার করে বাগদানের কথা জানিয়েছিলেন হার্দিক। নাতাশা তার আঙুলে রিং দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। হিন্দি ছবির গানের লাইন তুলে দিয়ে হার্দিক লিখেছেন, ‘আমি তোমার, তুমি আমার জেনো, এটা এখন পুরো ভারত জেনে গেল।’

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার এখন ইনজুরিতে রয়েছেন। ব্যাক ইনজুরির জন্য মিস করেছেন দেশের মাটিতে বাংলাদেশ, উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। ছিলেন না পরবর্তীতে বিদেশের মাটিতে বিভিন্ন সিরিজেও। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে দেশের মাটিতে। ওয়ানডেতে বিশ্বকাপের পর আর দেখা যায়নি তাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি