,

সাবেক ফুটবলার হেলাল মারা গেছেন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় গোলাম রাব্বানী হেলাল মারা গেছেন। শনিবার (৩০ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

দীর্ঘ দিন ধরে কিডনি সমস্যায় ভোগা হেলাল গত বৃহস্পতিবার স্ট্রোক করলে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি সমস্যায় তিনি ব্যাংককেও চিকিৎসা নিয়েছিলেন।

১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীর চেনা মুখ ছিলেন হেলাল। পরবর্তীতে খেলা ছেড়ে ঐতিহ্যবাহী ক্লাবটির পরিচালকও হয়েছেন।

জাতীয় দলে হেলালের অভিষেক হয় ১৯৭৯ সালে। মাঝে বিরতি পড়লেও খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হন ২০০৮ সালে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি