,

ইকার্দির সঙ্গে স্থায়ী চুক্তি করছে পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিলান থেকে ধারে খেলতে এসেছেন এক মৌসুমের জন্য। এই সময়ে মাউরো ইকার্দির নৈপুণ্যে মুগ্ধ পিএসজি। তাই আর্জেন্টাইন এই ফুটবলারের সঙ্গে এবার স্থায়ীভাবে চুক্তি করতে যাচ্ছে ফরাসি ক্লাবটি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এ ব্যাপারে সব পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে। চার বছরের জন্য লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করবেন।

একাধিক সূত্রে জানা গেছে, ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ২৪ বছর বয়সী ইকার্দিকে স্থায়ীভাবে দলে টানতে যাচ্ছে পিএসজি। পারফরম্যান্স ও অন্যান্য বিষয় বিবেচনায় দেওয়া হবে আরও ৭০ লাখ ইউরো। ট্রান্সফার ফি’র অঙ্কটা ধারে আনার সময় তার বাই-আউট ক্লজ ৭ কোটি ইউরো থেকে অনেক কম।

সম্ভাব্য দাম থেকে এই দল-বদল অনেক কম অর্থে হলেও চলমান করোনাভাইরাস সংকট বিবেচনায় তাতেই সম্মতি জানিয়েছে ইন্টার মিলান। দীর্ঘ দিন ধরেই ইকার্দিকে বিক্রি করতে চাচ্ছিল তারা। সাত বছর আগে সাম্পদোরিয়া থেকে ইন্টার মিলানে নাম লেখিয়েছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

ইএসপিএন জানিয়েছে, এই দল বদল নিয়ে সোমবার ইকার্দির স্ত্রী ও এজেন্ট ওয়ান্দা নারা, ইন্টার মিলানের ক্রীড়া বিষয়ক পরিচালক পিয়েরো আউসিলিও ও পিএসজি’র প্রতিনিধি লিওনার্দোর মধ্যে ঐকমত্য হয়। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আনতে পারে।

করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া এবারের মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ২১টি গোল করেছেন ইকার্দি।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি