,

ইতালিয়ান লিগ শুরু হচ্ছে ২০ জুন থেকে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারির কারণে তিন মাস অনুপস্থিতির পর আগামী ২০ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে ইতালিয়ান সিরি আ। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইতালিয়ান ফুটবল প্রধানদের সাথে এক সাক্ষাতের পর স্পাডাফোরা জানিয়েছেন টেকনিক্যাল এন্ড সাইন্টেফিক কমিটি যে ধরনের প্রোটোকল দিয়েছেন তা মেনে নিয়ে ফেডারেশন নিশ্চিত করেছে তাদের কাছে প্ল্যান বি ও প্ল্যান সি আছে। সেই বিবেচনায় আগামী ২০ জুন থেকে লিগ শুরু করা যেতে পারে।

গত মার্চ সাসোলো ৩-০ গোলে ব্রেসিয়াকে পরাজিত করার পর কোন ধরনের শীর্ষ সারির ম্যাচ ইতালিতে অনুষ্ঠিত হয়নি। ইতোমধ্যেই করোনা মহামারীতে ইতালিতে ৩৩ হাজারেরও ওপরে মানুষের মৃত্যু হয়েছে।

আগামী ১৭ জুন থেকে প্রিমিয়ার লিগ শুরুর ঘোষণা আসার পরপরই ইতালিয়ান লিগ শুরুর এই ঘোষণা আসলো।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি