,

ঈদে রেসিপিতে রাখুন বেগুন চিকেনের ভর্তা

news-image

লাইফস্টাইল ডেস্ক : স্বাদে পরিবর্তন আনতে একটু ভিন্নভাবে বানিয়ে ফেলুন বেগুন ভর্তা। জেনে নিন মুরগির মাংস দিয়ে বেগুন কীভাবে ভর্তা করবেন।

উপকরণ
বেগুন- ১টি (বড়)
বোনলেস চিকেন ২০০ গ্রাম (কিমা)
আদাকুচি- ২ টেবিল চামচ
রসুনে কোয়া- ৪-৫টি
পেঁয়াজ- ১টি (কুচি)
টমেটো- ২টি (কুচি)
গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ২-৩ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- স্বাদ অনুযায়ী
লেবুর রস- স্বাদ অনুযায়ী
ভাজা জিরার গুঁড়া- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
সরিষার তেল- পরিমাণ মতো
প্রস্তুত প্রণালি
বেগুন ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। বেগুন চিরে কয়েকটি আস্ত রসুন ভরে গায়ে তেল মাখিয়ে বেগুন পুড়িয়ে নিন। বেগুনপোড়া নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন। এবার খোসা ছাড়িয়ে বেগুন এবং রসুন কুচিয়ে নিন।
প্যানে তেল গরম করুন। পেঁয়াজ এবং আদাকুচি ফোড়ন দিন। পেঁয়াজে রঙ ধরলে চিকেন কিমা দিয়ে নাড়াচাড়া করুন। কিমা কষে এলে বেগুনপোড়া মেশান। লবণ, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে নাড়ুন। মসলা কষে এলে জিরার গুঁড়া, গরম মসলা গুঁড়া মিশিয়ে নামিয়ে রাখুন। ধনেপাতা কুচি এবং লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ