,

পদ্মা পাড়ে ফেরিতে দিনভর মানুষের ঢল

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : শ্রমজীবী হাজার হাজার মানুষকে রোববার সকাল থেকেই ফেরিতে চড়ে কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া ঘাট হয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে কর্মস্থলে ছুটতে দেখা গেছে। পদ্মা পাড়ি দিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের তিনটি ফেরিতে ছিল উপচেপড়া ভিড়।

বিকেলে জানতে চাইলে মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, কাঠাঁলবাড়ী ঘাটে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন। তারা যাত্রীদের পরিচয় নিশ্চিত হয়ে ফেরিতে উঠতে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চাকরি বাঁচাতে ঢাকা ও নারায়ণগঞ্জে নিজ নিজ কর্মস্থলে ছুটছে শ্রমজীবী মানুষ। তাই রোববার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ঢল দেখা গেছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে নিজ নিজ গন্তব্যে যেতে ভোগান্তির কবলে পড়েছে শ্রমজীবী শত শত মানুষ।

অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে কর্মস্থলে যায় বলে ঘাট সূত্র জানিয়েছে। একাধিক যাত্রী শিমুলিয়া ঘাটে দায়িত্ব পালনরত পুলিশকে জানায়, চাকরি বাঁচাতেই তারা কর্মস্থলে ছুটে যাচ্ছেন।

ঘাট সূত্র জানায়, শিমুলিয়া ঘাটে গণপরিবহন না থাকায় বিপাকে পড়া যাত্রীরা বেশি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা আবার কেউ পিকআপ ভাড়া করে নিজ নিজ গন্তব্যে গেছেন।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হেলালউদ্দিন জানিয়েছেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোন ছোট পরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয় না। তাই ছোট যানবাহনে করে অনেক রাস্তা ঘুরে ঢাকার বাবুবাজারের দিকে ছুটে গেছেন শত শত শ্রমজীবী মানুষ। সেখান থেকে পরিবহন পাল্টে অন্যান্য যানবাহন দিয়ে গন্তব্যে গেছেন তারা। এক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দেওয়ার পাশাপাশি ভোগান্তির শিকারও হয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে দিনের বেলায় ২ থেকে ৩টা ফেরি চলাচল করলেও রাতের বেলায় ফেরি সচল থাকে ৬ থেকে ৭টি। গত ২৪ ঘণ্টায় অর্ধসহস্রাধিক পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন পারাপার করা হয়েছে।

দিনের চেয়ে রাতের বেলায় পণ্যবাহী যানবাহনের চাপ বেশি থাকায় নৌরুট পারাপারে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়। এসব গাহী ছাড়া যাত্রীবাহি কোন যানবাহন উভয় ঘাটে নেই। দুই একটি গাড়ি জরুরি সেবার ঘাটে আসলে সেগুলো পারাপার করা হয় বলেও জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর