,

রংপুরে টিসিবির মজুদ রাখা ভোজ্যতেলের কার্টুন উদ্ধার, আটক ২

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর আলমনগর রবার্টসনগঞ্জে ব্যবসায়ী এরফান হাসান সুমনের বাড়ির গোডাউনে অবৈধভাবে মজুদ করে রাখা টিসিবি’র ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্যতেলের কার্টুন উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় দুই ব্যবসায়ীকে আটক করেছে তারা।

আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

তিনি জানান, আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আলমনগর রবার্টসনগঞ্জে ব্যবসায়ী এরফান হাসান সুমনের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে বাসার ভিতরে তল্লাশি চালিয়ে টিসিবির ৩২৪ কার্টুন অর্থাৎ ৬৪৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৪৮ হাজার টাকা। এ সময় এরফান হাসান সুমনকে (৩৪) ও হারুন-অর-রশিদকে (৫৫) গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত হারুন-উর-রশিদের ছেলে পলাতক আসামী রাজিব হাসান (২৮) ও নয়ন পারভেজকে (৩৪) গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিলেন ওই ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা