,

পাচারকালে ২২ বস্তা চাল জব্দ

news-image

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল পাচার ও মজুদের অভিযোগে সবুজ নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে হাদিরা ইউনিয়নের ভাদুড়িচর গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ ওই গ্রামের ডিলার আব্দুল গণির ছেলে।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ২২ বস্তা চাল বিতরণ না করে হাদিরা ইউনিয়নের ডিলার আব্দুল গণি গুদামে মজুদ রেখেছেন ও পাচার করছেন। এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকালে গণির গুদামে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস।

এ সময় তার গুদাম থেকে ২২ বস্তা চাল জব্দ করেন তিনি। ম্যাজিস্ট্রেট আসার বিষয়টি টের পেয়ে ডিলার গণি পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা তার ছেলে সবুজকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধের পর মুক্তি দেয়া হয় তাকে। জব্দ করা চাল থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি