,

রংপুরে স্কুল ছাত্র করোনা আক্রান্ত: ১৩বাড়ি লকডাউন

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাবরেটরিতে আজ বুধবার ৫৬ জনের করোনা নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এক জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট খন্দকারপাড়া গ্রামে। এ ঘটনার পর ওই গ্রামের ১৩টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এতে কাউকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ শারীরিক ও সামাজিক দূরত্ব রাখতে বলা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজু জানান, কলেজের করোনা পরীক্ষার ল্যাবরেটরিতে গত ২৪ ঘন্টায় করোনা রোগী সন্দেহে ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১জনের দেহে করেনাভাইরাস সংক্রমনের নমুনা পাওয়া গেছে। বিষয়টি রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূইয়া ও মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানাান, উপজেলার বালার হাট খন্দকারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আক্রান্ত সাখাওয়াত হোসেন সাজ্জাদ (১৭) চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষা শেষে সে ঢাকার মুন্সিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে গত ২৫ তারিখ ঢাকা থেকে শ্যামলী পরিবহণে রংপুরে আসেন। এর পর ১৫ দিন পর তার দেহে করোনার লক্ষণ প্রকাশ পেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে করোনা ইউনিটে তার দেহের নমুনা সংগ্রহ করা হলে চিকিৎসকরা করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে ওই ছাত্রকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তারা আরও জানান, এ ঘটনার পর মিঠাপুকুর উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়ি সংলগ্ন ১৩টি বাড়ি লকডাউন ঘোষণা করা করেন। গ্রামবাসীকে ঘর হতে বের হতে বারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য