,

কাউনিয়া ও মিঠাপুকুরে জ্বর-শ্বাসকষ্টে দুই নারীর মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে ওই দুই নারীর অসুস্থতার বিষয়টি সন্দেজনক হওয়ায় তাদের দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর জানা যাবে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা। বিষয়টি জানান, রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম জানান, কাউনিয়া উপজেলার হারাগাছ খানসামাহাট গ্রামের সুইপার মিনা রানী শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে হারাগাছ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। আজ বুধবার সকালে তিনি মারা যান।হারাগাছ স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. শামসুজ্জোহা বলেন, মিনা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর পর মিনার স্বজনদের আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, মিঠাপুকুরের ভাংনি কামালপুর গ্রামের এক নারী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের হাসপাতালে মারা গেছেন। এরপর নমুনা সংগ্রহের জন্য অ্যাম্বুলেন্সে করে লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নুমনা নেওয়ার পর লাশটি ফের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। লাশ নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সের চালক ও ওই নারীর স্বজনরা গা ঢাকা দিয়েছেন। বর্তমানে অ্যাম্বুলেন্সের মধ্যেই লাশটি পড়ে আছে।মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আব্দুল হাকিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রংপুরের সিভিল সার্জন ডা, হিরম্ব কুমার রায় জানান, দু’টি মৃত দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পুরো বিষয়টির নিশ্চিত হওয়া যাবে তারা কি রোগে মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য