,

পুলিশ সুপারের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশ তাদের পুলিশ লাইন্স এর পাশে অবস্থিত দেয়ালে অন্যরকম এক উদ্যোগ গ্রহন করেছে। জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর উদ্যোগে এই আর্তমানবতার সেবায় অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

এখানে যে কেউ পারেন তার অব্যবহৃত কাপড়টি এখানে রেখে আর্তমানবতার সেবায় অংশ গ্রহন করতে। ফরিদপুর জেলা পুলিশের এই উদ্যোগ এরই মধ্যে সাধুবাদ জানিয়েছে জেলার সকলস্থরের মানুষ। দেয়ালটিতে বলা হয়েছে “প্রয়োজনীয় কাপড়টি নিয়ে যান, অব্যবহৃত কাপড়টি রেখে যান”।

এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান জানান, এই ক্ষুদ্র প্রায়াসের মূল উদ্দেশ্য অনেকেই আছেন যাদের ব্যাবহার করা কাপড় ফেলে দেয় কিন্তু সেই পুরাতন কাপড় গুলোই হয়ত অন্য একটি মানুষের মুখে হাসি ফুটাবে। আর এজন্যই যাদের পুরাতন কাপড় ফেলে দেয় বা নষ্ট করে সেগুলো ফেলে না দিয়ে পাশে আছি আমরা নামের এই দেয়ালে কাপড় গুলো রেখে যেতে পারেন। এতে যাদের কাপড় প্রয়োজন তারা এখান থেকে কাপড় নিয়ে যাবেন। আমরা জেলা পুলিশ অনেক কাজের মাঝে এমন একটি উদ্যোগ গ্রহন করেছি যাতে আর্তমানবতার সেবায় জেলা পুলিশ আরো বেশী ভূমিকা রাখতে পারে।

আমরা আছি পাশে নামের এই দেয়াল টি তৈরী করা হয়েছে ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মেইন গেইটের পার্শে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি