,

বিসিএস ক্যাডারের বাসায় ভেরিফিকেশনে ওসি মিষ্টি নিয়ে হাজির

news-image

নাটোর প্রতিনিধি : পুলিশ ভেরিফিকেশন মানেই ঘুষ লেনদেন। কিন্তু চিরায়ত সেই ধারনা ভেঙ্গে দিলেন নাটোরের সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। ঘুষ তো দুরের কথা স্বয়ং মিষ্টি নিয়ে ৩৯তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ভেরিফিকেশন করছেন।

উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের অনাত মোল্লার বাড়িতে যান সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম। এবার অনাত মোল্লার ছেলে শরিফুল ইসলাম ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় পুলিশ ভেরিফিকেশনে যান ওসি। এসময় বিসিএস ক্যাডার শরিফুল ইসলাম, তার পিতা অনাত মোল্লা সহ পরিবারকে মিষ্টি মুখ করান ওসি। অনাত মোল্লার বাড়িতে এমন কান্ড থেকে পুলিশ সম্পর্কে অনেকের ধারণা পাল্টে যায় এবং ওসিকে ধন্যবাদ জানান। সবাই ওসির ব্যবহারে মুগ্ধ হন। এসময় সিংড়া থানার উপ-পরিদর্শক আহসানুজ্জামান ওসির সঙ্গে ছিলেন।

জানা যায়, গরীব পরিবারের ছেলে শরিফুল ইসলাম। শেরকোলের সমজান আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। এরপর দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন শরিফুল ইসলাম।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, শরিফুল ইসলামের পরিবার খুবই গরীব। এমন পরিবার থেকে বিসিএস ক্যাডারে চান্স পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক কষ্ট করেই বিসিএস এ চান্স পেতে হয়। তাই পুলিশ ভেরিফিকেশনে ওই সব মেধাবি ক্যাডারদের বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করিয়েছি।

ওসি সবাইকে বাড়িতে না পেয়ে থানায় চায়ের দাওয়াত দিয়েছে। আজ (রবিবার) সবাইকে ফুলের শুভেচ্ছা জানান এবং মিষ্টি খাওয়ান। উল্লেখ্য, এবার সিংড়া উপজেলায় বিভিন্ন ক্যাডারে ৮জন বিসিএস এ চান্স পেয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর