,

এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে সংবাদ ছাপিয়েছে বিশ্বের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। দ্য ওয়াশিংটন পোস্ট, আল-জাজিরা, ভারতের এনডিটিভি ঘেঁটে জানা যায়, এরশাদের মৃত্যুর সংবাদ প্রকাশকালে তার বিতর্কিত রাজনৈতিক ভূমিকার ফিরিস্তি তুলে ধরেছে এসব পত্রিকা।

দ্য ওয়াশিংটন পোস্ট তাদের সংবাদের শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ ৮৯ বছর বয়সে মারা গেছেন।’ তাদের সংবাদের প্রথম অংশেই বলা হয়, বাংলাদেশের সাবেক সেনানায়ক যিনি ১৯৮২ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিলেন, তিনি ৮৯ বছর বয়সে মারা গেছেন। বেশ কিছুদিন ধরে এরশাদের ক্রমাবনতি হওয়া শারীরিক অবস্থার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশ শাসন করেছেন।

এছাড়া, এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি গঠন ও ১৯৮৬ সালের ‘বিতর্কিত’ নির্বাচনের কথাও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই নির্বাচনের মাধ্যমে তিনি আবির্ভূত হয়েছিলেন প্রেসিডেন্ট রূপে। তবে এরশাদ বাংলাদেশের গ্রামীণ জনপদের উন্নয়ন করেছেন বলেও প্রতিবেদনা বলা হয়। আল-জাজিরার খবরেও শিরোনাম করা হয়, ‘বাংলাদেশের সাবেক সেনাশাসক এরশাদ ৮৯ বছর বয়সে মারা গেছেন।’

এরশাদের জোর করে ক্ষমতা দখলের কথা জানিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গণ-অভ্যুত্থানের মুখে এরশাদ ১৯৯০ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। দুর্নীতির দায়ে এরশাদ জেলও খাটেন। আল-জাজিরা আরও জানায়, এরশাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক আমলে দেওয়া অন্তত এক ডজন মামলা রয়েছে। বিতর্কিত অতীত সত্ত্বেও এরশাদ বাংলাদেশের রাজনীতিতে সরব উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছেন।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও তাদের খবরে এরশাদকে সাবেক সেনাশাসক হিসেবে উল্লেখ করেছে, যে কি না প্রায় এক দশক ক্ষমতা দখল করে ছিল। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এরশাদের শাসনামলেই হয়েছিল বলে রিপোর্টে জানায় এনডিটিভি। এতকিছুর মাঝে এরশাদের কবি সত্ত্বাও চোখ এড়ায়নি পত্রিকাটির!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর