,

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল

news-image

রংপুর ব্যুরো : সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাস্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির আয়োজনে আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এই দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার মুহাত্তামিম (বড় হুজুর) হাফেজ মোঃ ইদ্রিস আলী।

তিনি মহান আল্লাহর দরবারে সাবেক রাষ্ট্রপতির জন্য মোনাজাতে বলেন, সাবেক রাষ্ট্রপতি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি ক্ষমতায় থাকতে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের জন্য অনেক কিছুই করেছেন। হে আল্লাহ! তুমি তাকে সুস্থ করে দাও। তাকে নিয়ে তার পরিবার, দলের নেতা-কর্মীরা আজকে মুসল্লিদের সঙ্গে তোমার দরবারে হাত তুলেছি, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তুমি রাহমানুর রহিম। তুমিই জীবনদাতা, তুমি সবকিছুর মালিক। মোনাজাত চলাকালে এরশাদের জন্য আবেগ প্রবণ হয়ে যান নেতা-কর্মী ও মুসল্লিরা।

এ সময় উপস্থিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, যূগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যূগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও সাংহঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অত্র দোয়া ও মোনাজাতে উপস্থিত মুসল্লি, শিক্ষার্থী ও নেতা-কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শুক্রবারে ছুটি, রাষ্ট্রধর্ম ইসলাম, মসজিদে বিদ্যুৎ বিল মওকুফসহ ইসলামের খেদমতে সাবেক প্রেসিডেন্ট এর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আপনারা পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে পূণরায় আমাদের মাঝে ফিরে আসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর