,

বিশ্ব জনসংখ্যা দিবসে পদক পেলেন উপজেলা চেয়ারম্যান ববি

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুব মহিলালীগের সাধারন সম্পাদক নাছিমা জামান ববি টানা ৭ম বারের মতো বিশ্ব জনসংখ্যা দিবসের পদক পেয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন মিলনায়তনে আলোচনা সভা শেষে তাকে এ পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালন(যুগ্ন সচিব) মো. মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ মোস্তফা খালেদ আহমদ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাফিয়া খানম, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত রহমান, রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবু মো. জাকিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নাছিমা জামান ববি এ পদক পেয়ে আসছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর