,

লাগসই প্রযুক্তিতে রংপুর-ঢাকা মহাসড়ক সংস্কার: ফলাফল ইতিবাচক, কমছে দুর্ঘটনা

news-image

সোহেল রশীদ,রংপুর : রংপুর-ঢাকা মহাসড়কে রংপুর-পীরগঞ্জ অংশের ৪২ কিলোমিটার সড়ক ‘লাগসই’ প্রযুক্তিতে সড়কটি সংস্কার করে টেকসই করা হচ্ছে। চলতি বর্ষাসহ আসছে ঈদে সড়কটি যান চলাচল উপযোগি রাখতে রংপুর সড়ক ও জনপথ ওই প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হয়েছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ১৯৯১ সালে ‘সড়ক পূনর্বাসন প্রকল্প-৩’ এর (আর.আর.এম.পি-৩) আওতায় ২৫ বছর মেয়াদ দিয়ে রংপুর-ঢাকা মহাসড়কটি নির্মান করা হয়েছিল। সড়কটির টেকসইয়ের মেয়াদও শেষ হয়েছে প্রায় ৫ বছর আগে।

ফলে সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্ত, কোথাও কোথাও ফুলে-ফেঁপে উচু হয়ে উঠেছে। সওজ’র ভাষায় উচু অংশকে ‘হাম’ আর গর্তগুলোকে ‘পটহোল’ বলা হয়। এগুলোর কারণে প্রায়শই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সড়কটি চলাচলের যোগ্য রাখতে সংস্কারও চলছে। কিন্তু কোনভাবেই হাম-পটহোল সরানো যাচ্ছে না। এ ছাড়াও অধিক ওজনের মালবাহী যানবাহন, অতিরিক্ত যানবাহন চলাচল করায় সড়কটি অচল হয়ে পড়ে। গত বছর রংপুর সওজ কর্তৃপক্ষ সড়কে নির্বিঘœ যান চলাচল ও দুর্ঘটনারোধে ‘লাগসই’ প্রযুক্তির ব্যবহার করে। যখন যা প্রয়োজন, তা করাই হলো ‘লাগসই’। আর এ প্রযুক্তিতে সড়কও টেকসই হয়ে থাকে।

সুত্র জানায়, রংপুর থেকে পীরগঞ্জ সীমানার চাম্পাগঞ্জ পর্যন্ত ৪২ কি.মি সড়কের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচলে ব্যাঘাতের কারণে দুর্ঘটনা ঘটে। আর এ থেকে রেহাই পেতে লাগসই প্রযুক্তিতে সড়কের পুর্বের কার্পেটিংসহ পাকা অংশ তুলে বিটুমিন মিশ্রিত পাথর মেশিনে ভেঙ্গে সড়কে দিয়ে রোলারিং করা হয়। তার উপরে নির্দিষ্ট মাপের নতুন করে কার্পেটিং করে নতুনের আদলে সড়ক নির্মান করা হচ্ছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ‘মেসার্স রানা বিল্ডার্স’ পীরগঞ্জের অংশে ৫ কি.মি ৭’শ মিটার এবং ১৮ কোটি টাকা ব্যয়ে ১৮ কি.মি ৭’শ মিটার মেসার্স তাজ মঞ্জিল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান লাগসই প্রযুক্তিতে কাজ করছে বলে জানা গেছে। ইতিমধ্যেই মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত সংস্কার শেষের দিকে। ফলাফলও ভাল বলে জানা গেছে। রংপুর সওজ’র উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ফিরোজ আকতার বলেন, লাগসই প্রযুক্তি ব্যবহার করে ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে। সড়কও বেশ মসৃন হয়েছে।

নির্বাহী প্রকৌশলী এ,কে,এম শফিকুজ্জামান বলেন, রংপুর-ঢাকা মহাসড়কটি চার লেনে উন্নীত হতে আরও সময় লাগতে পারে। সে জন্য যানবাহন চলাচল নির্বিঘœ রাখতে রংপুর থেকে পীরগঞ্জ পর্যন্ত ৪২ কি.মি সড়কে লাগসই প্রযুক্তিতে সংস্কার কাজ শেষের দিকে। এতে সড়ক দুর্ঘটনাও কমেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর