,

বৈশাখের টুকিটাকি

news-image

বৈশাখে নিজেকে বৈশাখী সাজে সাজাতে চাইলে, আপনাকে চোখ রাখতে হবে আশেপাশেই। ঘটা করে বৈশাখী পণ্য কিনতে যাবার দরকার নেই। বরং চলার পথেই পাওয়া যাবে নিজেকে সাজানোর টুকিটাকি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর সামনে, মেয়েদের হলগুলোর সামনে, দোয়েল চত্বর সহ সারা বিশ্ববিদ্যালয় এলাকাতে সাজগোজের টুকিটাকি পণ্য পাওয়া যাচ্ছে।

রেশমি চুড়ি

শাড়ির সাথে রেশমি চুড়ি ছাড়া বাঙালি নারীর সাজ যেন পূর্ণতা পায় না। আর বৈশাখে চুড়ির রিনিঝিনি আওয়াজ শোনা যাবে না, তা কি করে হয়! চারুকলা অনুষদের সামনে চুড়ির পসরা সাজিয়েছেন দোকানিরা। ডালায় করে, ভ্যানে করে চুড়ি বেচতে  বসেছেন তারা। দাম অন্য সময়ের চেয়ে বেশি। প্রতি ডজন ৪০ বা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। দোকানিদের সাথে কথা বলে জানা যায় বেচাকেনা ভালোই হচ্ছে, দাম বেশি হলেও ক্রেতাদের চুড়ির চাহিদা রয়েছে।

ম্যাচিং টিপ

শাড়ির সাথে ম্যাচিং টিপও পাওয়া যাচ্ছে চারুকলা সহ বিশ্ববিদ্যালয় এলাকায়। লাল, সবুজ ,নীল, হলুদ নানা রংয়ের টিপ রয়েছে এখানে। শুধু পছন্দের রং নয়, পছন্দের সাইজ মত টিপ পাবেন এখানে।

পুঁথির মালা ও চুড়ি

নানা রংয়ের পুঁথির মালা, পুঁথির চুড়িও চলার পথে আপনার চোখে পড়বে। চারুকলার সামনে, লাইব্রেরীর সামনে ও মেয়েদের হলগুলোর সামনে পাওয়া যাবে এসব।

খোঁপার কাঁটা

দোয়েল চত্বরে গেলে আপনি পাবেন এমন সুন্দর খোঁপার কাঁটা। বেতের এবং বাঁশের তৈরি এসব কাঁটা সহজেই আপনার নজর কাড়বে। এছাড়া আপনার বৈশাখী সাজকেও এনে দেবে পূর্ণতা।

মাটির চুড়ি

দোয়েল চত্বরে  ঘর সাজানোর মাটির তৈরি নানা পদের জিনিসের পাশাপাশি পাবেন, নিজেকেও সাজানোর অনুষঙ্গও। এখানে আপনি পাবেন নজরকড়া মাটির চুড়ি। এসব চুড়িতে নানা রকম নকশাও ফুটিয়ে তোলা হয়েছে।

কাঠের চুড়ি

শুধু মাটির চুড়ি নয়, আপনি চাইলে কাঠের চুড়িরও সংগ্রহ করতে পারেন এখানে থেকে। নকশা করা কাঠের চুড়িতে ফুটে উঠেছে বৈশাখী রং ও নকশা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ