,

মালয়েশিয়া পাঠানোর সময় টেকনাফ থেকে ৩০ রোহিঙ্গা উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী-শিশুসহ ৩০ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এসময় দুই দালালকেও আটক করা হয়েছে।

শুক্রবার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, ভোলারচর ও শীলখালী উপকূল থেকে পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, সাত শিশু ও ছয়জন পুরুষ রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ জন। এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি। দুই বাংলাদেশি দালাল হিসেবে যাচ্ছিল।

তিনি আরও বলেন, “যাত্রীরা কেন, কীভাবে এবং কার মাধ্যমে সেখানে যাচ্ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

গত ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে সাড়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকেই এখানে আশ্রয় নিয়ে আছে প্রায় তিন লাখ রোহিঙ্গা।

রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশে আসার পাশাপাশি সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমিয়ে থাকেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাও একইভাবে দেশটিতে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর