,

জুয়ায় খোয়ালেন ১০০০ কোটি টাকা!

news-image

অনলাইন ডেস্ক : বিপুল সম্পত্তির মালিক। ব্যবসাও চলছে রমরমা। তাই পরোয়া নেই। জুয়ায় ১৪ কোটি ৪৪ লাখ ডলার খোয়ালেন চীনা স্মার্টফোন নির্মাতাসংস্থা জিওনির মালিক লিউ লিরং। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০০০ কোটি টাকার বেশি। ফলে জিওনির ভবিষ্যত এখন কী হবে সেটাই প্রশ্ন।

ভারতের বাজারে ধুমধাম করে এসেছিল জিওনি। ভালোই বাজার করেছিল সস্তার এই ফোন। কিন্তু সংস্থার মালিকের জুয়োর নেশা থাকলে যা হয়। চীনের ২০টি সংস্থা জিওনির কাছ থেকে টাকা পায়। এরা এখন লিউয়ের কাছে টাকা চাইছে। শুধু তাই নয় তারা এখন সেনঝেনের আদালতেও গিয়েছে। ফলে পাওনাদারদের টাকা মেটাতে বিক্রি করেও দিতে হতে পারে জিওনিকে। তবে পাওনাদারদের টাকা তিনি মিটিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে ভারতের বাজারে আসে জিওনি। মাত্র ২ বছরের মধ্যেই তারা বাজার স্মার্টফোনের বাজারের অনেকটাই ধরে ফেলে। ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকে জিওনি ভারতের স্মার্টফোনের বাজারের ৪.৬ শতাংশ দখল করে জিওনি। পরের দুই ত্রিমাসিকে তার বাজারে কিছুটা পড়ে যায়। খবর জিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর