,

সমবায় মার্কেটের সামনে সাংবাদিককে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এবার পিস্তল ঠেকিয়ে এক সাংবাদিকের কাছ থেকে নগদ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা শহরের সমবায় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাংবাদিক মুরাদ মৃধা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি।
সাংবাদিক মুরাদ মৃধা জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য দুপুরে জেলা শহরে আসেন তিনি। বিকেলে সদর মডেল থানা ভবনের কাছে সমবায় মার্কেটের সামনে মালামাল নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক এসে তাকে কথার ছলে মার্কেটের ভেতরে গাড়ি পার্কিংয়ের স্থানে নিয়ে যান। পরে ওই যুবকরা মুরাদকে পিস্তল ঠেকিয়ে বলে সঙ্গে যা আছে চুপচাপ যেন দিয়ে দেন। পরে ছিনতাইকারীরা মুরাদের সঙ্গে থাকা নগদ টাকা লুটে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ছিনতাইয়ের বিষয়টি যুগান্তরের এ প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হককে জানালে তিনি ছিনতাইয়ের শিকার সাংবাদিকদের থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেন।
এর আগেও গত ১৭ অক্টোবর দুর্গাপূজা দেখতে এসে সদর মডেল থানা ভবনের কাছে খালপাড় সেতুর সামনে রণজিত সরকার নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর