,

মেসির হতাশা নিবৃত্তির অপেক্ষায় আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার জার্সিতে নিয়মিত খেলে গেলেও নিজের জাতীয় দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। তবে তার জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়ার। হতাশা কাটানোর জন্য তিনি মেসিকে আরও সময় দেওয়ার পক্ষে।

এক সংবাদ সম্মেলনে তাপিয়া বলেন, আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়টি আছে। বিশ্বকাপে যা হয়েছে সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য এখন তাকে সময় দিতে হবে। আর আমার কোনো সন্দেহ নেই যে সে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে। আমি তার সঙ্গে কথা বলিনি। কারণ এখন সেই সময় নয়। কিন্তু আমি জানি, এই জার্সিটার জন্য সে কি অনুভব করে।’

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি মেসি। এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়। তিনি কবে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন সেটা কেউ বলতে পারে না। শুক্রবার অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যথারীতি এই ম্যাচে দেখা যাবে না মেসিকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর