,

আ.লীগ নেতাদের ধিক্কার জানালেন আইভী

news-image

জাতীয় পার্টির সভায় আওয়ামী লীগের যেসব নেতাকর্মী স্টেজে উঠে সেলিম ওসমানের জন্য ভোট চেয়েছেন তাদেরকে ধিক্কার জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী।তিনি বলেছেন, আমি জানি না তারা দলকে এবং নেত্রীকে কেমন ভালোবাসে। কী কারণে সেখানে যাবেন? যদি নেত্রী (শেখ হাসিনা) তাকে এই আসনে মনোনয়ন দেন তাহলে দলের স্বার্থে আমরা সবাই তার পক্ষে থাকব। কিন্তু দলের নির্দেশ ছাড়া আমরা তার পক্ষে থাকতে পারি না, ভোট চাইতে পারি না। এত সুবিধাবাদী হলে তো চলবে না।

শনিবার দুপুরে শহরের আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিভিন্ন মিথ্যা কথা বলে ও ভয় দেখিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নারায়ণগঞ্জ সফর বাতিল করা হয়েছে। আপনারা দলের কর্মী, আপনারা যেসব কথা বলবেন আওয়ামী লীগ নেতারা সেসব কথা জানেন।

‘আমাদের দলের সাধারণ সম্পাদক আসার কথা ছিল। তিনি এসে সরকারের সাফল্য নারায়ণগঞ্জে তুলে ধরবেন বলেছিলেন। কিন্তু কেন তাকে আসতে দেয়া হলো না। আমার দৃঢ় বিশ্বাস সেদিন নৌকায় নৌকায় একাকার হয়ে যেত। সেই ভয়ে কারা তাকে হুমকি দিলো যে, নারায়ণগঞ্জে গণ্ডগোল হবে? হকার ইস্যু নিয়ে সমস্যা, ফতুল্লায় শ্রমিকদের সমস্যা এসব মিথ্যা দিয়ে ওবায়দুল কাদের সাহেবকে আসতে বারণ করা হলো। কারা করলো এ কাজ?’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগে নেতাদের চাল চুলোর খবর ছিল না কিন্তু আদর্শের পথে চলেছেন। কিন্তু আজকে আমরা চিন্তা করি, আমার পকেটে কয় টাকা গেল? এভাবে চলতে থাকলে এ দলের অস্তিত্ব থাকবে না। দল ক্ষমতায় না এলে কী হবে তা ভাবতেও পারবেন না। তাই দল ক্ষমতায় আসতেই হবে। আমাদের সততার উপর নির্ভর করছে আওয়ামী লীগে মানুষ ভোট দেবে কিনা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূইয়া, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর