,

প্যারোলে মুক্তি দিয়ে হলেও খালেদা জিয়ার চিকিৎসা চান মাহবুব

news-image

রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি দিয়ে হলেও খালেদা জিয়ার চিকিৎসা করানোর দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। বুধবার রাজধানীর মালিবাগের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

খন্দকার মাহবুব হোসেন বলেন, দীর্ঘ ৪ মাস কারাবন্দি থেকে খালেদা জিয়ার রোগ আরও বৃদ্ধি পেয়েছে। এখন তার জীবনের আশঙ্কার সৃষ্টি হয়েছে। আপিল বিভাগে তার জামিন নিয়ে কয়েকটি মামলা পেন্ডিং আছে। এছাড়া ঈদের কারণে উচ্চাদালত ও নিম্ন আদালত বন্ধ। এই অবস্থায় আইনি প্রক্রিয়ায় তার মুক্তিতে সময় প্রয়োজন। তাই চিকিৎসার জন্য তার প্যারোলে মুক্তি দরকার।

খালেদা জিয়ার আইনজীবী আরও বলেন, সামরিক শাসনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্যারোলে মুক্তি পেয়েছিলেন এবং স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এমনকি তিনি সেখান থেকে বিদেশে গিয়ে চিকিৎসা করানোরও সুযোগ পেয়েছেন। তাই খালেদা জিয়াকেও তার ইচ্ছা এবং ব্যাক্তিগত ডাক্তারদের পরামর্শ নিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সুযোগ দেয়া উচিত বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর