,

মাসে ৫ লাখ টাকা ব্যয় করেও প্রধানমন্ত্রীর কাজ করছেন না এরশাদ

news-image

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হলেও বিভিন্ন দেশে সফরে গিয়ে তাঁকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। অথচ তাঁর পেছনে প্রতি মাসে গড়ে পাঁচ লাখ টাকা ব্যয় করতে হচ্ছে সরকারকে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের গত এক বছরের পাঁচটি অধিবেশনের কার্যক্রম নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন পার্লামেন্ট ওয়াচে এ কথা বলা হয়।

টিআইবি বলেছে, হুসেইন মুহাম্মদ এরশাদকে ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এরশাদকে নিয়োগের কোনো প্রজ্ঞাপন পাওয়া যায়নি। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, বিশেষ দূত হিসেবে তাঁর দায়িত্ব হচ্ছে আধুনিক মুসলিমপ্রধান গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি এবং এ দেশের শিক্ষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্য বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া। মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানি বাজারের প্রসারে প্রভাবকের ভূমিকা পালন করা। এই সময়ে বিভিন্ন দেশে ব্যক্তিগত সফর করলেও বিশেষ দূত হিসেবে তাঁর দায়িত্ব পালনে ভূমিকা নিতে দেখা যায়নি।

টিআইবি বলেছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারি প্রটোকল, বিশেষ ভাতা ও অন্যান্য খাত বাবদ মাসে গড়ে পাঁচ লাখ টাকা সরকারি ব্যয় হয় বিশেষ দূতের পেছনে।

তবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এরশাদকে বিশেষ দূত করার বিষয়ে গেজেট আছে।

সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি