,

আমার উপর আর কত অন্যায় করতে পারলে শান্ত হবেন : রনি

news-image

নানান অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে। এরপরও বিভিন্ন ইস্যুতে সংগঠন নিয়ে ফেসবুকে সক্রিয় তিনি। এবার চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন রনি।

বুধবার রনির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মানহানির মামলা দায়ের করেন নগর ছাত্রলীগের সদস্য তানজিরুল হক চৌধুরী।

মামলা দায়ের পর রনি তার ফেসবুকে এক স্ট্যাটাসে প্রতিক্রিয়ায় লিখেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবার মানহানির মামলা করালেন? ছাত্রলীগের এক নেতাসহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছিল পুলিশ। ১৬ ফেব্রুয়ারি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল। ছাত্রলীগ নেতার এমন কাজের প্রতিবাদ করে নিউজটি ফেসবুকে আমি শেয়ার করেছিলাম। ওই নামধারী ছাত্রলীগ নেতা জেল থেকে মুক্তি পেয়ে আজ আমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে।

বিতর্কিত এই ছাত্রলীগ নেতা আরও লিখেন, মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর কেমন চলছে চট্টগ্রামের আওয়ামী রাজনীতি তা কি প্রধানমন্ত্রী কিছুই জানেন না? ক্ষমতা কি শুধুই আমার উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়ার জন্য? জামায়াত, বিএনপি, মাদক-চোরাকারবারী, শিক্ষা ব্যবসায়ীদের পক্ষে নিয়ে আমার উপর আর কত অন্যায় করতে পারলে শান্ত হবেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর