,

বেগম জিয়াকে রোববার আদালতে হাজির করা হবে না

news-image

বড় পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট বা পিডব্লিউ  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি থাকলেও রোববার (১৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হবে না। পাশাপাশি এদিন বিডিআর বিদ্রোহ মামলার শুনানি থাকায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজিরা দেবেন।

শনিবার কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া এইসব কথা বলেন।

সানাউল্লাহ মিয়া আরও বলেন, বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। এই মামলায় রোববার বিশেষ জজ আদালত-২ এ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এ মামলায় খালেদা জিয়াকে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট (কারাগার থেকে আদালতে হাজির করানোর জন্য হাজির করানোর পরোয়ানা) পাঠান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে রোববার আদালতে হাজির করা হবে কিনা, এখন পর্যন্ত আমাদের কোনও কিছু জানানো হয়নি।

বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ৫ অক্টোবর।

সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী