রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি নির্বাচনে আসবেই, আলোচনার প্রয়োজন নেই’

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে বলেছেন, খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে। পাশাপাশি বিএনপি নির্বাচনে আসবেই, তাদের সাথে আলোচনার প্রয়োজন নেই।

শনিবার সকালে ফেনী মহিপাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশে কর্মসূচি পালনে বিএনপির সমতা নেই। শান্তিপূর্ণ আন্দোলন করতে বিএনপি জানে না। খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাদের নেতারা বলেছেন খালেদা ছাড়া বিএনপি অনেক শক্তিশালী তাহলে সেই শক্তিশালী দলকে সাথে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে করবে।

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ